আহছানিয়া মিশন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এমবিবিএস প্রফেশনাল পরীক্ষাসমূহে অনন্য কৃতিত্ব অর্জন করেছে। ১ম, ২য় ও ৩য় প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় একাধিক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অনার্স অর্জন করে কলেজের সুনাম বৃদ্ধি করেছে।
৩য় প্রফেশনাল এমবিবিএস পরীক্ষা (নভেম্বর-২০২৫)-এ শিক্ষার্থীরা কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি বিষয়ে অনার্স অর্জন করে।
এছাড়া ১ম ও ২য় প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায়ও শিক্ষার্থীরা বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিষয়ে অনার্স অর্জন করেছে।
এই গৌরবময় সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। তাদের এই সাফল্য ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে আরও বড় অবদান রাখার অনুপ্রেরণা যোগাবে বলে আমরা বিশ্বাস করি।

This is an admin account for Ahsania Mission Medical College